রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪২ ভিজিটর

এস এম মঈন, সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার পেশাজীবী বিভাগের উদ্যোগে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকাল ৫ টায় কালিগঞ্জের রংধনু কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত পেশাজীবি শিক্ষা বৈঠকে উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের সভাপতি মোশাররফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে দারসুল কুরআন পেশ করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি গাজী মোস্তফা কামাল। তিনি আদর্শ সমাজ পরিচালনায় পেশাজীবিদের প্রভাব এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া, আদর্শ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম,মানবিক বাংলাদেশ গঠনে নৈতিক মানের গুরুত্ব তুলে ধরেন তালীমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা নুরুজ্জামান হাবিবী। আর ঐক্যবদ্ধ প্রচেষ্টা সফলতার পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেন উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মাওলানা ইউসুফ আলী

বক্তারা তাদের আলোচনায় পেশাজীবী মহলের ঐক্য, নেতৃত্বগুণ এবং মূল্যবোধকে শক্তিশালী করার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি মো: রবিউল ইসলাম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর