সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পূজা উপলক্ষে টানা ৭ দিন ছুটির সুযোগ জনগণের কল্যাণে কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে : খালেকুজ্জামান বাবলু জয়দেবপুরে কাচ্চি ডাইনে ২ লাখ টাকা জরিমানা রামা লুসাই—দুই খেলায় এক অনন্য কিংবদন্তি তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পূবাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রিড়া সামগ্রী বিতরণ গাজীপুরে ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর জমকালো উদ্বোধন ডুয়েটে  ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেটিভ ইভেন্ট ২০২৬  অনুষ্ঠিত গাজীপুরে দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই

বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের কাউন্সিল অধিবেশন সমাপ্ত

  • আপডেট টাইম : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২৫৯ ভিজিটর

 

স্টাফ রিপোর্টার :  বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের জাতীয় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে। পথমূকাভিনয় পরিষদের চেয়ারপারসন রিজোয়ান রাজনের সভাপতিত্বে ১৫টি দলের প্রতিনিধি ও পর্যবেক্ষকদের উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনের ১ম পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বে দলগুলোর প্রতিনিধিরা নিজ নিজ দলের কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরা হয়। ১ম পর্বের শুরুতে পরিষদের ভাইস চেয়ারপারসন আসবাবীর রাফসান সকল দলের প্রতিনিধি ও পর্যবেক্ষকদের উত্তরীয় ও শুভেচ্ছা  স্মারক দিয়ে বরণ করে নেন। ২য় পর্বে কাউন্সিলরদের সাথে আলোচনা সাপেক্ষে বিশিষ্ট নাট্যজন  শাহজাহান শোভন ও মূকাভিনয়শিল্পী মেজবাহ চৌধুরী যৌথভাব  ১১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। কমিটির সদস্য হলেন  চেয়ারম্যান রিজোয়ান রাজন, কার্যকরী চেয়ারম্যান আসবাবীর রাফসান

ভাইস চেয়ারম্যান শাকুর শাহরিয়ার  সেক্রেটারি জেনারেল  ইমতিয়াজ ত্বকী, জয়েন্ট সেক্রেটারি জেনারেল উজ্জ্বল উচ্ছ্বাস, সাংগঠনিক সম্পাদক রবিউল রবি, কোষাধ্যক্ষ  নাদিম মোড়ল এবং তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক শামীম শেখ। কার্যকরী সদস্যরা হলেন, শিশির রহমান, প্রদীপ আচার্য্য ও মেহেদী হাসান সোহেল।

কমিটি ঘোষণার পর সকল সদস্যরা ফটোসেশনে অংশগ্রহণ করেন এবং আসবাবীর রাফসান পরিষদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান। উল্লেখ্য পরিষদভুক্ত দলগুলো হল প্যান্টোমাইম মুভমেন্ট, সাইলেন্ট থিয়েটার, পুরান, মাইমো টেলস, মাইম ফর চিলড্রেন, মুক্তমঞ্চ নির্বাক দল, নাট্যভূমি, প্রদীপ্ত প্যান্টোমাইম, নাট্যতরী, মাইম ফেইস, মৌন মাইম, বাংলার মুখ প্যান্টোমাইম, নওগাঁ মাইম থিয়েটার, মুক্তবিহঙ্গ ও থিয়েটার সার্কেল মাইম ট্রুপ।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর