শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

 রায়পুরাতে র‍্যাবের অভিযানে ১শ কেজি গাঁজাসহ আটক ২

  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ ভিজিটর

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী থেকে  : নরসিংদীর রায়পুরা হতে কভার্ড ভ্যান ভর্তি ১০০ (একশত) কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১১) নরসিংদী।
শবিবার (৬ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, যশোরের কোতয়ালী থানার ইছালী ইউনিয়নের জগমোহনপুর গ্রামের আ.মান্নানের ছেলে সাজেদুর রহমান ওরফে জনি (৪৫), এবং নিলফামারীর জনঢাকা থানার গুলমুন্ডা ইউনিয়নের তিলাই গ্রামের আসাদ উল্লাহর ছেলে তরিকুল ইসলাম ওরফে রাজন (৩০)। এসময় তাদের কাছ থেকে কভার্ড ভ্যান ভর্তি একশত কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র‍্যাব কমান্ডার আরিফুল ইসলাম জানান, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস, চাঁদাবাজদের গ্রেপ্তার, অস্ত্র, মাদক উদ্ধার সহ সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল রায়পুরা উপজেলার মরজাল বাজারস্হ ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনাকালে একটি হলুদ রংয়ের কভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ভ্যানের ভিতরে কৌশলে লুকানো অবস্থায় ৪টি বড় প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ১০০ (একশত) কেজি গাঁজা সহ গাড়ীর চালক সহ দুইজনকে আটক করতে সক্ষম হন। তিনি আরও জানান, এছাড়াও তাদের কাছ থেকে নগদ ৯৭০০ টাকা, ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
এবিষয়ে রায়পুরা থানায় একটি মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর