বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

গাজীপুরে ২৫০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৪ জনকে জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২২০ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি :  গাজীপুর মহানগরীর নাওজোর ও বাসন সড়ক এলাকায় ২৫০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ জনকে ২৫ হাজার টাকা জরিমানা  করা হয়েছে। তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের উদ্যোগে ও  জেলা প্রশাসনের সহযোগিতায়  পরিচালিত এক অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করা হয়।

তিতাস গ্যাস গাজীপুর জোনাল বিক্রয় অফিসের  ব্যবস্থাপক  প্রকৌশলী মোস্তফা মাহবুব  জানান, গাজীপুর মহানগরীর নাওজোর ও বাসন সড়ক এলাকায় অবৈধ গ্যাস ব্যবহার করা হচ্ছে  এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় নাওজোর মোল্লাবাড়ি রোড এলাকার ব্লু-গ্রিন ড্রাই প্রসেস নামক  একটি ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন  করা হয়। এছাড়া বাসন সড়ক  ভোগড়া  প্রাথমিক বিদ্যালয়ের  পাশে  বিভিন্ন আবাসিক বাসাবাড়ীতে অভিযান চালিয়ে  ২৫০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।  এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  অবৈধ গ্যাস  ব্যবহারের দায়ে  ৪ জনকে  ২৫ হাজার টাকা জরিমানা করা হয় । গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

অভিযানের সময় তিতাস গ্যাস গাজীপুর  জোনাল বিক্রয় অফিসের  ব্যবস্থাপক  প্রকৌশলী মোস্তফা মাহবুব জরুরী শাখা  ব্যবস্থাপক প্রকৌশলী মো: আজগর আলী , সহকারি প্রকৌশলী হাসান আল ফয়সাল, মো: সাবিনুর রহমান, সোহেল আহমেদ ও মো: নাজম, সহকারী ব্যবস্থাপক মোঃ সোহেল রানা  প্রমূখ উপস্থিত ছিলেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর