রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

এমপি নির্বাচিত হলে সাধারণ মানুষের উন্নয়নে কাজ করবো— শাখাওয়াত হোসেন সেলিম

  • আপডেট টাইম : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১০৮ ভিজিটর

কাপাসিয়া (গাজীপুর) থেকে এস এম লবিব: গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন পেলে কাপাসিয়ার সাধারণ মানুষের সার্বিক উন্নয়নে যথাসাধ্য কাজ করবো।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে কাপাসিয়া বাজারে গনসংযোগ করেন তিনি।

শাখাওয়াত হোসেন সেলিম বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামীলীগ সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছিল। আমাদের দলীয় নেতা কর্মীদের উপর দীর্ঘ ১৭ বছর হামলা, মামলা ও নির্যাতন চালিয়েছে। ফ্যাসিস্টদের সময়োপযোগী জবাব দেয়া হবে এবং তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপি দীর্ঘ নেতৃত্ব দিয়েছে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে কাজ করে যাচ্ছেন, তা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।

দলীয় মনোনয়ন প্রত্যাশা করে ধানের শীষে ভোট চেয়ে তিনি আরও বলেন , জনগণের ভোটে নির্বাচিত হলে কাপাসিয়ায় পরিবেশবান্ধব কলকারখানা স্থাপন, বেকার যুবকদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং মা-বোনদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। এলাকায় আধুনিক মানের কলকারখানা সহ বড় ব্যবসা কেন্দ্র গড়ে উঠবে। ফলে সাধারণ মানুষ সচ্ছলতার মূখ দেখবে আর সাচ্ছন্দ্যে বসবাস করবে।
গনসংযোগকালে স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর