সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা

  • আপডেট টাইম : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১০৭ ভিজিটর
ইন্দোনেশিয়ায় বিক্ষোভে স্লোগান দিচ্ছেন এক নারী। ছবি: এএফপি (ফাইল)

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্টোর ক্ষমতায় এক বছর পূর্তিতে সোমবার (২০ অক্টোবর) রাজধানী জাকার্তায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এর দুই মাস আগে দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভের পর এটি ছিল সরকারের বিরুদ্ধে আরেকটি প্রতিবাদ।

প্রায় ৩০০ শিক্ষার্থী হলুদ ও নীল জ্যাকেট পরে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে জড়ো হয়, যেখানে প্রাবোওর মন্ত্রিসভার বৈঠক চলছিল। আগস্টের দেশব্যাপী ছাত্রনেতৃত্বাধীন বিক্ষোভের তুলনায় এই সমাবেশে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল অনেক কম।

ফ্রি মিল প্রোগ্রাম মানে বিষ! শিক্ষার্থীরা এমন ব্যানার প্রদর্শন করে। যা প্রেসিডেন্টের অন্যতম প্রধান উদ্যোগ বিনামূল্যে স্কুল খাবার কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এই কর্মসূচির আওতায় লক্ষাধিক শিক্ষার্থী ও গর্ভবতী নারী খাবার পেলেও সম্প্রতি হাজারো শিক্ষার্থী খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়।

জায়াবায়া বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর বয়সী ছাত্র মাওলানা সাই বলেন, অনেক সমস্যা এখনো রয়ে গেছে, যদিও কিছু উদ্যোগ শুরু হয়েছে। সরকারকে নীতিগত সংস্কার আনতে হবে, বিশেষ করে খাবার কর্মসূচিতে।

গত আগস্টে পুলিশের গাড়ি এক ডেলিভারি ড্রাইভারকে চাপা দিয়ে হত্যার পর বিক্ষোভ তীব্র হয়, যা প্রাবোওর গত বছরের ভূমিধস জয়ী নির্বাচনের পর সবচেয়ে বড় রাজনৈতিক সংকট হিসেবে দেখা দেয়।

জনপ্রিয় ছাত্রসংগঠনগুলোর জোট সোমবারের বিক্ষোভের আহ্বান জানিয়ে ইনস্টাগ্রামে পোস্টার প্রকাশ করেছে।

ইন্দোনেশিয়ার ন্যাশনাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন এজেন্সির রাজনীতি বিশ্লেষক ওয়াসিস্তো রাহারজো জাতি বলেন, প্রাবোও সরকারের প্রথম বছরটি বেশ অস্থির ছিল। সরকারের নীতিনির্ধারণে জনঅংশগ্রহণ ও স্বচ্ছতার অভাব স্পষ্ট।

একইদিন প্রাবোও মন্ত্রিসভার বৈঠকে দীর্ঘ বক্তব্য দেন এবং ফ্রি মিল প্রোগ্রামকে সমর্থন জানিয়ে বলেন, সরকার উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তিনি জানান, দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও স্কুল সুবিধা চালু রাখতে সরকার ব্যয় সংকোচন করেছে এবং কিছু তহবিল শিক্ষা খাত থেকে অন্য খাতে সরিয়ে নিচ্ছে।

 

সূত্র: রয়টার্স

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর