মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

পূর্বাচল নতুন শহরে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ ও পুলিশ ব্যারাক উদ্বোধন

  • আপডেট টাইম : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৬৭ ভিজিটর
ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ ও ট্রাফিক পুলিশ ব্যারাকের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী/ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় একটি পুলিশ ব্যারাকের উদ্বোধন করা হয়েছে। ব্যারাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ ও ট্রাফিক বিভাগের প্রায় ৭০০ পুলিশ সদস্যের আবাসনের ব্যবস্থা রয়েছে। শনিবার (১৮ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এই ব্যারাকের উদ্বোধন করেন। পরে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

উদ্বোধনের পর ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নতুন ব্যারাক সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, এই ব্যারাকে ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশন ও ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা মানসম্মতভাবে থাকতে পারবেন। এতে জননিরাপত্তা নিশ্চিত করতে ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের মনোবল চাঙা থাকবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, আমাদের এই রাষ্ট্রীয় সম্পদ যথাযথ রক্ষণাবেক্ষণ করতে হবে। একইসঙ্গে জনগণের সেবায় নিয়োজিত পুলিশ অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণও নিশ্চিত করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর