রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

শ্রীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ডাকাতদলের ৫ সদস্য

  • আপডেট টাইম : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩১ ভিজিটর

স্টাফ রিপোর্টার: গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা হয় ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট।

শুক্রবার (১২ সেপ্টেম্বর), দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন দক্ষিণ ভাংনাহাটি হাবির বাড়ির উত্তর-পশ্চিম হেলিপ্যাডের ফাঁকা জায়গায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শ্রীপুর থানা পুলিশ। এ সময় গ্রেফতার করা হয় ০৫ ডাকাত সদস্যকে, উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত ০৪টি চাইনিজ কুড়াল, ০১টি ছেন দা, ০২টি মোটরসাইকেল এবং ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট।

গ্রেপ্তারকৃতারা হলেন, উপজেলার ভাংনাহাটি গ্রামের সিকান্দার বাদশার ছেলে গুলজার (২৪), গোলাম মোস্তফার ছেলে ওমর ফারুক  (২২) এবং রবিউল ইসলামের ছেলে আহমেদ (৩৫), একই উপজেলার লোহাগাছ এলাকার শামসুদ্দিনের ছেলে হৃদয় (২৩) এবং গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলকার আব্বাস শিকদারের ছেলে আল আমিন (৩২)।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারীক জানান, গত মধ্যরাতে শ্রীপুর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভাংনাহাটি গ্রামে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র, ইয়াবা ট্যাবলেট, এবং দুটি মোটরসাইকেল সহ ৫ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ২/৩ জন ডাকাত কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামিরা আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।  তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর