বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ

গাজীপুরে কাঁচাবাজারে ভয়াবহ আগুণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ ভিজিটর

স্টাফ রিপোর্টার: গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় কাঁচাবাজারে আগুন লেগে অসংখ্য দোকান পুড়ে ছাই। দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা শাপলা ম্যানশনের পিছনের হাজী নুরুল হক গং কাঁচা বাজারে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচা বাজারের একটি মুদির দোকান থেকে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে আগুণের সূত্রপাত হয় এবং মুহূর্তেই পুরো কাঁচাবাজারে ছড়িয়ে পড়ে আগুন।

ফায়ার সার্ভিস জানায়,সকাল ৬ টার দিকে কাঁচাবাজারে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিস থেকে ৩ ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পরবর্তীতে জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও দুই ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘন্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ মামুন গণমাধ্যমকে বলেন, খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর