বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

কিছু লোকের হাতে দেশের রাজনীতি-অর্থনীতি থাকবে, এটা চলতে পারে না- আমীর খসরু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৬৭ ভিজিটর

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কিছু লোকের হাতে বাংলাদেশের রাজনীতি-অর্থনীতি থাকবে, এটা চলতে পারে না। দেশের উন্নয়নে জনগণ যদি ভাগীদার না হয়, সেটাকে উন্নয়ন বলতে চাই না।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে ওয়ার্ল্ড ভিশনের চতুর্থ শিশু ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দক্ষতা বাড়ানোর ফলে সম্পদ সৃষ্টি করতে হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আমি অনেক দেশে ঘুরেছি। আমাদের ছেলে-মেয়েদের মতো মেধাবী কোথাও দেখিনি। সম্পদ সৃষ্টি হলে আমরা সবাই এর অংশীদার হবো।

কেবল রাজনীতিতে গণতান্ত্রয়ন যথেষ্ট নয়; অর্থনীতিতে যদি গণতন্ত্রায়ন না হয় তাহলে কোনো রাজনীতি কাজ করবে না। গণতন্ত্রও কাজ করবে না। সবার জন্য সুযোগ নিশ্চিত করতে হবে, যোগ করেন তিনি।

কিছু লোকের হাতে দেশের রাজনীতি-অর্থনীতি থাকবে, এটা চলতে পারে না

বাংলাদেশে দক্ষ মানুষের ঘাটতি রয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা কেবল বিএ, এমএ করছি। ডাক্তার, ইঞ্জিনিয়ার ও হচ্ছে। কিন্তু দক্ষতা উন্নয়নে আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের তরুণ লোকের সংখ্যা অনেক বেশি। এটাকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে তা সম্পদে পরিণত হবে। এর জন্য পড়াশুনার পাশাপাশি দক্ষতা বাড়াতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর