বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল

  • আপডেট টাইম : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৮৩ ভিজিটর

স্টাফ রিপোর্টার : নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক বাসসের পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিন আজ শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ৩০ মে বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে কয়েকদিন পর তাকে বাসায় নেয়া হয়।

গত সপ্তাহে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে আবার একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

মরহুমের নামাজে জানাজা আজ বাদ মাগরিব রাজধানীর মনিপুরি পাড়া কৃষি ল্যাবরেটরিজ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তার লাশ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার দেহে খনিজ অসমতা, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও পটাসিয়ামের মতো এক বা একাধিক খনিজের মাত্রাতিরিক্ত উপস্থিতি অথবা ঘাটতি দেখা দেয়। এ ছাড়া তার ইউরিন, শ্বাসকষ্ট, ব্লাড প্রেসার ওঠানামাসহ নানাবিধ সমস্যা ছিল বলেও চিকিৎসকরা জানিয়েছেন।

প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিন নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চাঁচকৈড় নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

ব্যক্তিগত জীবনে আলমগীর মহিউদ্দিন দুই মেয়ের বাবা। তার বড় মেয়ে কানাডায় বসবাস করেন। চার বছর আগে তার স্ত্রী মারা গেছেন।

জনাব আলমগীর মহিউদ্দিন ২০০৪ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই নয়া দিগন্তের সম্পাদক ছিলেন। এর আগে তিনি নিউনেশনের সম্পদক ছিলেন। তার আগে তিনি বাংলাদেশ টাইমসের বার্তা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর