বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

যানজট নিরসন ও দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবিতে গাজীপুরে জামায়াতের মানববন্ধন

  • আপডেট টাইম : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩৭৭ ভিজিটর

স্টাফ রিপোর্টার : গাজীপুর শহরের প্রাণকেন্দ্র জয়দেবপুর রেল ক্রসিংয়ে যানজট নিরসন ও দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবিতে গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের উদ্যোগে বুধবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর মেট্রো থানা জামায়াতের আমির, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মু. সালাহ উদ্দিন আইউবী। তিনি বলেন, জয়দেবপুর রাজবাড়ি এলাকার যানজট শুধু গাজীপুরের মানুষের জীবনকে বিপর্যস্ত করছে না, বরং সমগ্র দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরও নেতিবাচক প্রভাব ফেলছে। এ সমস্যা সমাধানে দ্রুত ফ্লাইওভার নির্মাণ ছাড়া বিকল্প নেই।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর সদর থানা জামায়াতের সিনিয়র নায়েবে আমির এডভোকেট সাদেকুজ্জামান খান। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জামায়াতের মহানগর কর্মপরিষদ সদস্য আশরাফ আলী কাজল, গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের সেক্রেটারি রবিউল হক, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শরিফুল ইসলাম, গাজীপুর সদর মেট্রো থানা নায়েবে আমির আব্দুর রউফ গাজী, মো. জালাল উদ্দিন, গাজীপুর সদর মেট্রো ৩০ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম, গাজীপুর সদর মেট্রো থানা ছাত্রশিবিরের সভাপতি মো. সোলাইমান কবির, গাজীপুর মহানগর ছাত্রশিবিরের আইন বিষয়ক সম্পাদক নাজমুল হাসান এবং জননেতা মনির হোসেন।

মানববন্ধন শেষে ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট  পেশ করা হয়।  গাজীপুর জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন এডিসি জেনারেল ও এডিসি শিক্ষা। পরে একই স্মারকলিপি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর প্রদান করা হয় এবং তার পক্ষে জি সি সির প্রধান নির্বাহী কর্মকর্তা তা গ্রহণ করেন।

স্মারকলিপিতে উত্থাপিত ৫ দফা দাবিগুলো হলো—

শিববাড়ি মোড় থেকে জোড়পুকুর হয়ে হাড়িনাল পর্যন্ত ফ্লাইওভার নির্মাণে দ্রুত পদক্ষেপ গ্রহণ, রেলক্রসিংয়ের দুই পাশের রাস্তা ও ফুটপাথে অস্থায়ী কাঁচা বাজার ও ভ্রাম্যমাণ মার্কেট স্থানান্তর ও তাদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা, শিববাড়ি মোড়ে দুর্ঘটনা রোধে ট্রাফিক সিগন্যাল স্থাপন ও সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ নিশ্চিত করা, ব্যাটারিচালিত অটোরিকশা-ভ্যানসহ অন্যান্য যানবাহনের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে যানজট নিরসন করা এবং শিববাড়ি মোড় থেকে হাড়িনাল হয়ে হানকাটা ব্রিজ পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ ও চার লেনে উন্নীত করা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর