বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

দেশজুড়ে বৃষ্টির আভাস

  • আপডেট টাইম : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৪২৬ ভিজিটর

ঢাকা গ্যাজেট ডেস্ক: মঙ্গলবার থেকে সারাদেশে বৃষ্টি বেড়েছে। মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। আজও দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস রয়েছে।

বুধবার (২০ আগস্ট) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, মৌসুমি বায়ু দক্ষিণাঞ্চলে বেশি সক্রিয়। তাই উপকূলে বেশি বৃষ্টি থাকতে পারে। বৃহস্পতিবারও (২১ আগস্ট) সারাদেশে বৃষ্টির আভাস রয়েছে। ভারী বৃষ্টিতে ভ্যাপসা গরম কমতে পারে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর