বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

গাজীপুরে তিতাসের অভিযান:  ৭০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩৮১ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের নগপাড়া ও তেলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ টি অবৈধ লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের  নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান  এর নেতৃত্বে তিতাস গ্যাস গাজীপুর অফিসের উদ্যোগে  পরিচালিত এক অভিযানে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে  গাজীপুর সিটি কর্পোরেশনের  নগপাড়া ও তেলিপাড়া এলাকায়  মঙ্গলবার  অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন বাসাবাড়িতে  অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৭০ টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযান পরিচালনাকালে তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের  ব্যাবস্থাপক প্রকৌশলী মোস্তফা  মাহবুব, সহকারি প্রকৌশলী হাসান আল ফয়সাল, মো রাকিব হাসান, শাকিল আহমেদ, সোহেল আহমেদ, উপসহকারী প্রকৌশলী মনি শঙ্কর সহ তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর