বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

চলন্ত বাস থেকে ফেলে শিক্ষার্থী হত্যা, বিচারের দাবিতে সহপাঠিদের বিক্ষোভ,  মহাসড়ক অবরোধ/

  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৮৫ ভিজিটর
 গাজীপুর প্রতিনিধি:  গাজীপুরে ভাড়া নিয়ে বিতর্কের জেরে কলেজ ছাত্র সিয়ামকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিহতের সহপাঠী শিক্ষার্থীরা ও এলাকাবাসী। এসময় তারা তাকওয়া পরিবহনের একটি বাস ভাংচুর করে। শনিবার গাজীপুর মহানগরীর ওই মহাসড়কের পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় অবরোধ ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার (৮ মে) রাতে তাকওয়া পরিবহনের মিনিবাসের চড়ে বাড়ি ফিরছিলেন স্থানীয় রোভার স্কাউট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র সিয়াম (১৯)। পথে তার সঙ্গে হাফ ভাড়া নিয়ে ওই বাসের হেলপারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সিয়ামকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে নীচে ফেলে দেয় হেলপার। এসময় সড়কে ছিটকে পড়ে একই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সিয়ামের। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ও এলাকাবাসী শনিবার বেলা ১১টার দিকে পোড়াবাড়ি এলাকায় জড়ো হয়। তারা ওই বাসের চালক-হেলপারের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি শুরু করে। বিক্ষোভকারীরা মানববন্ধনে বলেন, পরিকল্পিতভাবে কলেজ ছাত্র সিয়ামকে হত্যা করা হয়েছে। এসময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে এবং তাকওয়া পরিবহনের একটি মিনিবাস ভাঙচুর করে। এতে মহাসড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিক্ষোভকারীদের বুঝিয়ে দুপুর ১২ টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল পুনরায় শুরু হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর