বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ

সাবেক মেয়র আইভী কাশিমপুর মহিলা কারাগারে

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৪২৯ ভিজিটর

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে তাকে ওই কারাগারে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার।

তিনি জানান, ডা. সেলিনা হায়াৎ আইভীকে এ কারাগারে স্থানান্তর করা হয়। কারাগারে প্রবেশ করার পর তার শারীরিক অবস্থা, নিরাপত্তা ও অন্যান্য আনুষ্ঠানিকতা যাচাই-বাছাই করা হচ্ছে। বর্তমানে তাকে নির্ধারিত নিরাপত্তা মধ্যে রাখা হয়েছে।

এর আগে শুক্রবার ভোর রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়। সকাল ১০টার দিকে তাকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর