রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

সংবাদপত্রের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি কাজ করেছে বিএনপি-মির্জা ফখরুল

  • আপডেট টাইম : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩৭৫ ভিজিটর

 স্টাফ রিপোর্টার : সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি অবদান বিএনপির—এ দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘১৯৭১ সালের পর বাকশাল গঠনের সময় চারটি ছাড়া সব সংবাদপত্র বন্ধ করে দেয়া হয়েছিল। কিন্তু ১৯৭৫ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করার পর সংবাদপত্রগুলো আবার খুলে দেয়া হয়। আমাদের আমলেও বহু নতুন গণমাধ্যমের যাত্রা শুরু হয়েছিল। আমরা সবসময় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেছি।’

রোববার (৪ মে) জাতীয় প্রেস ক্লাবে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫’ উপলক্ষে সম্পাদক পরিষদের আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে পারি—সংবাদপত্রের পক্ষে আমরা ছিলাম, আছি এবং থাকব। আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি ও আস্থা রাখি। সংবাদপত্রের স্বাধীনতার জন্য অতীতে যেমন লড়াই করেছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আমাদের ৩১ দফা কর্মসূচির মধ্যেও গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি স্পষ্টভাবে বলা হয়েছে।’

সভায় সভাপতিত্ব করেন সম্পাদক পরিষদের সভাপতি ও দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম। সঞ্চালনায় ছিলেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সম্পাদক পরিষদের সহ-সভাপতি ও নিউ এজ-এর সম্পাদক নুরুল কবির, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর