বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প

ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৬০ ভিজিটর

স্টাফ রিপোর্টার : নিরস্ত্র ফিলিস্তিনবাসীর উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  দুপুর ৩টায় গাজীপুর মহানগরের শিববাড়ী এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
শহর এলাকায় বিক্ষোভ মিছিল শেষে মহানগর বিএনপির সভাপতি  শওকত হোসেন সরকারের  সভাপতিত্বে সাবেক যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আব্দুস সালামের সঞ্চালনায় এসময়  বক্তব্য রাখেন, বিএনপি নেতা ডক্টর শহিদউজ্জামান,  আফজাল হোসেন কায়সার,  আহমদ আলী রুশদী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, জিএস সুরুজ আহমেদ, হুমায়ুন কবির রাজু, বশির আহমেদ বাচ্চু, প্রভাষক বশির উদ্দিন, ইদ্রিস আলী সরকার, তানভীর আহমেদ, মনিরুল ইসলাম মনির, গাসিকের সাবেক প্যানেল মেয়র  হাসান আজমল ভূইয়া, ভিপি জয়নাল আবেদীন তালুকদার,সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, শফিউদ্দিন শফি, ছবদের হাসান, শাহিন আলম, সাজেদুল ইসলাম, শাহাদাত হোসেন শাহিন, রোকনুজ্জামান সরকার উজ্জ্বল, সাজ্জাদুর রহমান মামুন, আতাউর রহমান, তাজউদ্দিন তাজু, মাহমুদুল হাসান মিরন  প্রমুখ।

মিছিলটি শিববাড়ী যাত্রী ছাউনি থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ব্যানারে “STOP BOMBING GAZA”, “FREE PALESTINE” সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেখা যায়।
বক্তারা ইসরায়েলি বাহিনীর নিরীহ ফিলিস্তিনিদের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই গণহত্যা বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, “গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিএনপি সবসময় সোচ্চার, আমরা ফিলিস্তিনের পাশে আছি এবং থাকবো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর