বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন ড. মুহাম্মদ ইউনূস-জানালেন বাণিজ্য উপদেষ্টা

  • আপডেট টাইম : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৬৪ ভিজিটর

স্টাফ রিপোর্টার :  বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই দেশটির প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন।

শনিবার (৫ এপ্রিল) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এর আগে সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন ব্যক্তি ও অর্থনীতিবিদদের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের ওপর আরোপিত শুল্ক এবং আমাদের যে বাণিজ্যের ধরন ও গঠন তার ওপর ভিত্তি করে প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে সংযুক্ত হবেন এ বিষয়ে আমাদের অবস্থান তুলে ধরার জন্য। আমরা প্রধান উপদেষ্টার যে বিশ্বব্যাপী পরিচিতি এবং গ্রহণযোগ্যতা সেটিকে কাজে লাগিয়ে এ বিষয়ে আলোচনা এগিয়ে নেব।

শেখ বশির উদ্দিন বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনব। আমাদের প্রয়োজনীয় পণ্যগুলো আমদানি করি, সেখানে যুক্তরাষ্ট্র থেকে আমদানি আরো বাড়ানোর চিন্তা আছে। একই সঙ্গে বেসরকারি খাত যেসব পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে, সেখান থেকে আমদানি বৃদ্ধির জন্য আমরা তাদের উৎসাহ দেব। যেন বাণিজ্য ঘাটতি কমে আসে। যেটি সার্বিকভাবে আমাদের জন্য ইতিবাচক হবে।

জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার নির্বাহী আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া, প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অর্থ সচিব ড. খায়রুজ্জামান মজুমদার, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান জাইদী সাত্তার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর