বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা

ফেরত উপযোগী ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে চিহ্নিত করেছে মিয়ানমার

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৬৮ ভিজিটর

স্টাফ রিপোর্টার : মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে নিশ্চিত করেছে যে বাংলাদেশে আশ্রয় নেয়া ৮ লাখ রোহিঙ্গার তালিকায় থেকে তারা ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত যাওয়ার জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশ ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ছয় কিস্তিতে এ তালিকা মিয়ানমারকে সরবরাহ করেছিল।

অপর ৭০ হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাই-বাছাই এখনো চলছে, যাদের নাম ও ছবি অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার আওতায় রয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এক বৈঠকে মিয়ানমারের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে এ তথ্য জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোহিঙ্গা সংকটের দীর্ঘদিনের সমাধানের দিকে এটি একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। মিয়ানমার মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে মূল তালিকায় থাকা অবশিষ্ট ৫৫০ হাজার রোহিঙ্গার যাচাই-বাছাই দ্রুততার সঙ্গে করা হবে। এ বৈঠকে বাংলাদেশের উচ্চ প্রতিনিধি মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা জানান এবং বলেন, বাংলাদেশ দুর্যোগ কবলিত মানুষদের জন্য আরো মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর