রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

গাজীপুরে যানজট নিয়ন্ত্রণ ও স্বল্পমূল্যে মাংস বিতরণে জিসিসির উদ্যোগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৫৬ ভিজিটর
স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরীতে যানজট নিরসনে গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) ১০০ জন অতিরিক্ত জনবল নিয়োগ করেছে। পাশাপাশি, ঈদুল ফিতর উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য মাত্র ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অনুরোধে যানজট নিয়ন্ত্রণে জিসিসি ১০০ জন অতিরিক্ত জনবল নিয়োগ করেছে।
এই জনবল ২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে কাজ করবে।
এর আগে, চলতি বছরের ৬ জানুয়ারি জিএমপির পুলিশ কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান এক স্মারকের মাধ্যমে যানজট নিরসনে অতিরিক্ত জনবল চেয়ে আবেদন করেন।
গাজীপুর দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল হওয়ায় এখানে বিসিক শিল্প নগরী, বেক্সিমকো ইন্ডাস্ট্রিজ, ওয়ালটন, মাইওয়ানসহ প্রায় ২,৫০০টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন লাখো শ্রমিক ও সাধারণ মানুষ চলাচল করায় নগরীতে যানজট তীব্র আকার ধারণ করে। ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-সিলেট মহাসড়কের পাশাপাশি চট্টগ্রাম-উত্তরবঙ্গ বাইপাস সড়কেও এর ব্যাপক প্রভাব পড়ে।
এছাড়া, চলমান ১৯ কিলোমিটার দীর্ঘ বিআরটি প্রকল্পের কাজ যানজটের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। জিসিসির নতুন ১০০ জন জনবল নিয়োগের ফলে নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে।
স্বল্প আয়ের মানুষের জন্য ৫০০ টাকায় মাংস বিক্রি
ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশন প্রথমবারের মতো স্বল্প আয়ের নাগরিকদের জন্য স্বল্পমূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) নগরীর আটটি জোনে ১১টি গরু জবাই করে প্রতিজনকে ৫০০ টাকায় এক কেজি মাংস দেওয়া হয়।
জিসিসির প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন,বাজারে মাংসের উচ্চমূল্যের কারণে নিম্নবিত্ত মানুষের পক্ষে মাংস কেনা কঠিন হয়ে উঠেছে। তাই ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, প্রতিটি পরিবার সর্বোচ্চ এক কেজি মাংস কেনার সুযোগ পেয়েছে। এ উদ্যোগের আওতায় ২৬ রমজানে ১১টি পয়েন্টে ৫-৬ মণ ওজনের ১১টি গরু জবাই করে মাংস বিতরণ করা হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের এই মানবিক উদ্যোগ নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর