রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

গাজীপুরে এ বছর ৪০০ পূজামণ্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে

  • আপডেট টাইম : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলার সিটি কর্পোরেশনসহ পাঁচটি উপজেলায় এ বছর সর্বমোট ৪শ’টি পূজামণ্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে ১০৬ টি পূজামণ্ডপ রয়েছে। বাকী পাঁচটি উপজেলায় পূজা হচ্ছে ২৯৪ টি মন্ডপে। উপজেলাভিত্তিক পূজামণ্ডপের সংখ্যা হচ্ছে কালিয়াকৈরে ১০৬ টি, শ্রীপুরে ৬০ টি, কাপাসিয়ায় ৬০টি, কালীগঞ্জে ৪৮টি ও গাজীপুর সদরে ২০টি। এবার জাঁকজমকের সাথে পূজা উদযাপনের লক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলা ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিটি পূজামণ্ডপে পুরোদমে চলছে প্রতিমা নির্মাণের কাজ। প্রতিমা নির্মাণে মহাব্যস্ত রয়েছেন কারিগররা। প্রায় প্রতিটি পূজামণ্ডপে প্রতিমা নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। কয়েকদিনের মধ্যেই শুরু হবে রংতুলি দিয়ে প্রতিমা নির্মাণের শেষ পর্যায়ের কাজ। আগামী ৯ই অক্টোবর ষষ্ঠীবিহিত পূজা প্রশস্ততা ও দেবীর আমন্ত্রণ অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে ৫দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। ১৩ অক্টোবর দেবীর দশমী বিহিত পূজা ও বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গাপূজা। এ দিকে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য গত ১৯ সেপ্টেম্বর জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং ২২ সেপ্টেম্বর জেলা পুলিশের পক্ষ থেকে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দু’টি সভায়ই প্রতিটি পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর