শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ইউপি সদস্যাকে মারধরের অভিযোগ নাজিরহাটে যৌথ অভিযানে দুই দোকানকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস রোটারি ক্লাব অব ভাওয়ালের আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ-১৪৩৩ সোমবাজার ঈদগা মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন মাছের প্রজনন রক্ষায় সাগরে ৫৮ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গাজীপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা ফটিকছড়িতে ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে চৈত্র সংক্রান্তি উদযাপন, সিঁদুর খেলা ও গীতাপাঠ অনুষ্ঠিত ফটিকছড়ির বিবিরহাটে যৌথ অভিযান: মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা

অস্ত্র দিয়ে, লাঠি দিয়ে, ক্ষমতা দিয়ে পুলিশিং হয় না : সাংবাদিকদের সাথে মতবিনিময়ে জিএমপি কমিশনার

  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩ ভিজিটর

স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার খন্দকার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, পুলিশ জনগণের জন্য। জনগণের আস্থার জায়গা যদি না থাকে তাহলে পুলিশ, পুলিশিং করতে পারে না। এটা আবারো প্রমাণ হল। বৈষম্যবিরোধী আন্দোলনের পর এবার পুলিশ হাড়ে হাড়ে টের পেয়েছে যে- শুধু ডান্ডা দিয়ে, অস্ত্র দিয়ে, লাঠি দিয়ে বা ক্ষমতা দিয়ে পুলিশিং হয় না। পুলিশিং করতে হবে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে। এই আস্থা অর্জনের লক্ষ্য নিয়ে আমি কাজ করতে চাই।

পুলিশ কমিশনার আরো জানান, জিএমপি’র সকল পুলিশ সদস্য ইতোমধ্যে কাজে যোগ দিয়েছেন। কিছু সদস্য আহত হয়েছিলেন, তারাও কাজে যোগ দিয়েছেন। তিনি বলেন, আমি কাজ করব, কোন কারুকাজ করব না।
তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বাসন থানায় হামলার ঘটনা ঘটে। তখন আমাদের কিছু অস্ত্র খোয়া যায়। আমরা খোয়া যাওয়া অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা করছি। কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। কিছু মিসিং রয়েছে। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে।

মতবিনিময় সভায় সাংবিাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাবেক সভাপতি মোঃ মুজিবুর রহমান, খায়রুল ইসলাম, মাজহারুল ইসলাম মাসুম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহ সভাপতি মোঃ রেজাউল বারী বাবুল, দেশ রূপান্তরের আমিনুল ইসলাম, আজকের পত্রিকার মো: আসাদুজ্জামান, সমকালের ইজাজ আহমেদ মিলন, সময় টিভির রাজিবুল হাসান, যমুনা টেলিভিশনের পলাশ প্রধান প্রমুখ।

মতবিনিময়কালে অতিরিক্ত পুলিশ কমিশনার জিয়াউল ইসলাম ও আহমার উজ্জামানসহ জিএমপি’র বিভিন্ন জোনের উপ-পুলিশ কমিশনারগণ ও অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর