রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

গাজীপুরে কাউন্সিলরের বাড়িতে সশস্ত্র ডাকাতি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ ভিজিটর

স্টাফ রিপোর্টার : গাজীপুর সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর মনির হোসেন মন্ডলের বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোররাতে গাজীপুর মহানগরীর কাশিমপুরের লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতরা নগদ দুই লাখ টাকা ও প্রায় ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

কাউন্সিলরের বৃদ্ধ মা মনোয়ারা বেগম জানান, ভোররাত সাড়ে তিনটার দিকে ৭-৮ জনের মুখোশ পরিহিত একদল ডাকাত তিনতলা বাড়ির নীচতলার জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে তার মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে ডাকাতরা বিভিন্ন ঘরে কাউন্সিলরকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে তারা আলমারি ভেঙ্গে নগদ দুই লাখ টাকা ও প্রায় ১২ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কাউন্সিলর মনির হোসেন মন্ডলের পরিবারের পক্ষে তার মামা বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ব্যবসা দখলের জন্য প্রতিপক্ষের সশস্ত্র লোকজন তার ভাগিনা কাউন্সিলর মনির হোসেন মন্ডলকে হত্যার উদ্দ্যেশে গ্রীল ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে। তারা মনিরকে না পেয়ে আলমারী ভেঙ্গে টাকা পয়সা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে জিএমপি’র কাশিমপুর থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, গতরাতে কাউন্সিলর মনির হোসেন মোল্লার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর