শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিল দুর্বৃত্তরা লাখো মুসল্লির অংশগ্রহণে দাওয়াতে ইসলামীর তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমা সমাপ্ত কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিনব্যাপী ক্লাস পার্টি অনুষ্ঠিত আইন মন্ত্রণালয়কে ২৭টি মাইক্রোবাস হস্তান্তর করলো   প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড শীতলক্ষ্যা নদী থেকে শিকল পরা যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, দুই মামলা করে নিরাপত্তা চাইলেন রেস্তোরাঁ মালিক হাবিব আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে ৯০ ডলারের নিচে ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু : ইশরাক হোসেন

গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিল দুর্বৃত্তরা

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৩ ভিজিটর

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর বেলাবো উপজেলার বেলাবো সদর ইউনিয়নের বেলাবো গাংকুলপাড়া গ্রামীণ ব্যাংকের একটি এরিয়া অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া এই আগুনে ব্যাংকের একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত ব্যাংকটির শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অতর্কিতভাবে শাখা কার্যালয়টি লক্ষ্য করে আগুন ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে কার্যালয়ে থাকা একটি বাইসাইকেল এবং কিছু সাধারণ কাগজপত্র পুড়ে যায়। ওই সময় ব্যাংকের শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) ভবনের উপরের তলায় অবস্থান করায় বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পান। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, এ ঘটনার পর থেকে স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। একই সঙ্গে ব্যাংকটির দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক মোঃ নাজমুল আলম জানান, রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা আগুন ছুড়ে মারে। আমি উপরের তলায় থাকায় তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পারি। এতে অফিসে থাকা একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। তবে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পরপরই ব্যাংক কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় বেলাবো থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বেলাবো থানার ওসি তদন্ত সরল মরমু জানান, রাত তিনটার পরে কে বা কারা আগুন দিয়ে পারিয়ে যায়। এতে একটা বাইসাইকেল ও কিছু কাগজ পত্র পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং কারা এবং কী উদ্দেশ্যে এ নাশকতার চেষ্টা চালিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর