বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বার্সা মেসির চেয়েও বড় : গাসপার্টের ক্ষোভ হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায়, রাতভর বিস্ফোরণ যুদ্ধের ধাক্কায় সংকুচিত হবে মধ্যপ্রাচ্যের অর্থনীতি: আইএমএফ এর পূর্বাভাস কালীগঞ্জে সড়কে ঝরল দুই প্রাণ, পৃথক দুর্ঘটনায় নিহত ২

সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা

  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২ ভিজিটর

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মঙ্গলবারের এ হামলায় সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়।

এর আগে ইয়েমেনের রাজধানী সানায় হুথিদের নিয়ন্ত্রণাধীন আল-সাবাহ তেল স্থাপনা খালি করার নির্দেশ দেয় সৌদি নেতৃত্বাধীন জোট। পরে সেখানে বিমান হামলা চালানো হয় বলে হুতিসংশ্লিষ্ট গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

জবাবে সৌদি আরবের তেল স্থাপনাগুলোকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা করে হুথিরা। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, সানায় হামলা হলে সৌদির রাজধানী রিয়াদে কঠোর ও যন্ত্রণাদায়ক পাল্টা জবাব দেওয়া হবে।

এদিকে, রিয়াদের দিকে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি আরব। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হয়েছেন এবং ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

সৌদি জোটের মুখপাত্রের অভিযোগ, হুতিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত এবং সামরিক কাজে আল-সাবাহ স্থাপনা ও ভূগর্ভস্থ জ্বালানি ডিপো ব্যবহার করছে। তবে ইয়েমেনের তেল কোম্পানির দাবি, হামলার আগে তাদের তেল সংরক্ষণাগারগুলো খালি ছিল।

এছাড়া রাস ইসা বন্দর এবং হুতিদের নিয়ন্ত্রণাধীন হোদেইদা প্রদেশের একটি তেল স্থাপনায়ও সৌদি জোট হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

পাল্টাপাল্টি হামলার আশঙ্কায় ধাহরানে আরামকোর সদর দপ্তর, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানীর একটি তেল শোধনাগারের আশপাশের বাসিন্দা ও কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর