কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় কাপাসিয়াও ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়তেছে এরই ধারাবাহিকতায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
৯ অক্টোবর শুক্রবার সকাল ৮ টায় এ কর্মসূচির শুরু হয় টোক ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভেঙ্গুরদী গ্রাম থেকে। টোক ইউনিয়ন জামাতে ইসলামীর সভাপতি মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনের পরিচালনায় এ কর্মসূচিতে অংশ নেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর প্রচারণা সম্পাদক মজিবুর রহমান, ২নং ওয়ার্ডের সভাপতি মোঃ আতিকুল ইসলাম, ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ সালেহ আহমদ, ছাত্রশিবিরের সাবেক নেতা মোঃ আকরাম হোসেন, জামাত নেতা আল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচিটি ভেঙ্গুরদী মোড় থেকে শুরু হয়ে রাস্তার পাশে ঝোপজার পরিষ্কার করে ছাটারবরের রাস্তার মাথা পর্যন্ত এসে শেষ হয়।
উপস্থিত নেতৃবৃন্দ এ সময় জনগণকে নিজে সচেতন এবং আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।