গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন কামারগাও আমির উদ্দিন মুন্সি স্কুল অ্যান্ড কলেজ মাঠে গাজীপুর মহানগরের পুবাইল থানা এলাকার সকল কেজি স্কুলের কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্রেস্ট , বৃত্তি প্রদান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন পূবাইল থানা শাখার উদ্যোগে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন পূবাইল থানার সভাপতি মাসুদুর রহমান সিদ্দিকী,,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাশিমপুর গার্লস স্কুল এন্ড কলেজের ব্যাবস্থাপনা পরিচালক গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন এর উপদেষ্টা মেহনাজ সরকার শিল্পী, তিনি তার বক্তব্য বলেন, আমি সব সময় শিক্ষক পরিবার, ছাত্র-ছাত্রী, কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বেঁচে থাকতে চাই। ছাত্র-ছাত্রীদের শিক্ষা কর্মকান্ডে সব সময় পাশে থাকতে চাই,
শিক্ষা বিস্তারে শিক্ষকদের সুযোগ সুবিধা ও ছাত্র-ছাত্রীদের মধ্যে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য আমি সাধ্যমত চেষ্টা করে যাবো। এ ব্যাপারে আমি সব সময় আপনাদেরকে আমার পাশে চাই। বক্তব্য শেষে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন, এবং অনুষ্ঠান শেষে, গাজীপুর সিটি কর্পোরেশন প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার এর পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন সিকদার বকুল,, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ সরকার, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন,,যুগ্ন সম্পাদক জাকির সরকার সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভুঁইয়া,, আমির উদ্দিন মুন্সি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোল্লা মেহেদী হাসান রিয়াদ,উত্তরা অন্বেষণ মডেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইউনিটেক হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,, উবায়দুল্লাহ সরকার,,আনোয়ার হোসেন মোড়ল, রাজীব হোসেন প্রমুখ,,, অনুষ্ঠান শেষে গাজীপুর সিটি কর্পোরেশন এর প্রশাসক সওকাত হোসেন সরকার এর পক্ষ থেকে পূবাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সরঞ্জাম বিতরণ করেন প্রশাসক মহোদয়ের সহধর্মিনী কোনাবাড়ি কলেজের গভর্নিং বডির সভাপতি ও কেজিস্কুল এসোসিয়েশনের উপদেষ্টা মেহনাজ সরকার শিল্পী।