বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, দুই মামলা করে নিরাপত্তা চাইলেন রেস্তোরাঁ মালিক হাবিব আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে ৯০ ডলারের নিচে ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু : ইশরাক হোসেন কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গ্রামীণ অর্থনীতিতে সমবায় আন্দোলন জোরদারের তাগিদ রিজভীর বিদ্যুৎ ঘাটতি থেকে বর্জ্য ব্যবস্থাপনা- ক্ষুদে বিজ্ঞানীদের ৮০ উদ্ভাবন মাদক কারবারিদের হাতে জিম্মি বোয়ালী ইউনিয়েনের কয়েক গ্রাম, সন্ধার পর বসে মাদক কেনাবেচার হাট আমিরাতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে : আল-আমিন হালদার সাংবাদিকতায় পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে ইন-হাউজ নলেজ শেয়ারিং সেমিনার অনুষ্ঠিত

গাজীপুরে ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর জমকালো উদ্বোধন

  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ ভিজিটর

গাজীপুর  প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে রোববার ( ২৭ সেপ্টেম্বর) মুখোমুখি হয় অঞ্চল-০২ (পূবাইল) এবং অঞ্চল-৮ (কাশিমপুর)। কাশিমপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে ( গিয়াস উদ্দিন সরকার খেলার মাঠ) বিকেল ৩টায় এই রোমাঞ্চকর ম্যাচটি শুরু হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খেলায় ৩-২ গোলে কাশিমপুর অঞ্চলকে হারিয়ে বিজয়ের হাসি হাসে পূবাইল অঞ্চল।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানমের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। রোববার বিকেল ৩টায় টুর্নামেন্ট ও খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি এবং বীর মুক্তিযোদ্ধা মো. হাসান উদ্দিন সরকার। এছাড়া, মাঠে উপস্থিত থেকে মাইকে খেলা পরিচালনা ও সার্বিক দিক চমৎকারভাবে তুলে ধরেন বিশিষ্ট ক্রীড়াবিদ আব্দুর রহিম খান খালা।
উদ্বোধনী এই ম্যাচটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। দর্শনার্থীদের ভিড়ে মাঠের চারপাশ ছিল কানায় কানায় পরিপূর্ণ। এমনকি মাঠে তিল ধারণের জায়গা না থাকায় আশপাশের বিভিন্ন ভবনের ছাদেও অসংখ্য দর্শক দাঁড়িয়ে খেলা উপভোগ করেন, যা টুর্নামেন্টটির প্রতি সাধারণ মানুষের প্রবল আগ্রহের প্রমাণ দেয়।
অঞ্চল ভিত্তিক এই টুর্নামেন্টের পরবর্তী সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো পর্যায়ক্রমে গাজীপুরের বিভিন্ন স্টেডিয়াম ও কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর