শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নি*হত ২ সৌদী আরবে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর জাতিসংঘে দূরদর্শী ভাষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের, রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলন গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান, ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা ও টেক্সটাইল খাতে অতিরিক্ত ৫% প্রণোদনার দাবি স্পিনিং শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের গাজীপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন কমেছে হজের বিমানভাড়া ঢাকা গ্যাজেট ও যুগান্তরে সংবাদ প্রকাশ : স্কুলের জমি লিজের টাকা ফেরত দিলেন দুই বিএনপি নেতা

নরসিংদীতে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নি*হত ২

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ ভিজিটর

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পাঁচদোনায় সিএনজি চালিত অটোরিকশা ও কার্ভাডভ্যানের সংঘর্ষে ২ যাত্রী নি-হত হয়েছে। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯ টায় পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নি*হতরা হলেন, নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২) ও আশুলিয়ার মাতাইল দক্ষিণ পাড়ার হারিস মোল্লার ছেলে নুর উদ্দিন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৮ টায় গাজীপুর থেকে যাত্রীবাহি একটি সিএনজি চালিত অটোরিকশা নরসিংদীর উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল ৯ টায় পাঁচদোনার ভাটপাড়া সড়কে পৌঁছার পর ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাডভ্যানের পিছনে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী নুর উদ্দিন ও হাসপাতালে নেওয়ার পথে সাইদুল ইসলামের মৃ*ত্যু হয়। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ নুর উদ্দিনকের ম*রদেহ উদ্ধার ও সিএনজি চালককে হেফাজতে নেয়।

মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মো: জসিম জানান, ম*রদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নি*হতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর