রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে সোর্ড ব্লেড এর ডিলার সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের সুযোগ কাজে লাগাতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং আইসিসিসিএডির মধ্যে সমঝোতা পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর চূড়ান্ত অনুমোদন ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম গাজীপুর জেলা ও মহানগর কমিটি গঠিত সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বিদ্যালয়ের জমি ইজারার ৩ লাখ ৭০ হাজার টাকা গেল কোথায়?

টঙ্গীতে সোর্ড ব্লেড এর ডিলার সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি) এর অধীন  রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেড (বিবিএফএল)’র ‘সোর্ড ব্লেড’ ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে টঙ্গীস্থ ফ্যক্টরি প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেড (বিবিএফএল) এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ সহিদুল ইসলামের  সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি)-এর চেয়ারম্যান  আব্দুল খালেক।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির পরিচালকবৃন্দ, কর্পোরেশন সচিব এবং বিপণন বিভাগের প্রধান ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি)-এর চেয়ারম্যান  আব্দুল খালেক বলেন, “গুণগত মান ধরে রেখে ‘সোর্ড ব্লেড’ পুনরায় বাজারে দেশের সেরা ব্র্যান্ড হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করবে। এটি শুধু একটি পণ্য নয়, বরং এর দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। উন্নত মান ও আধুনিক বিপণন কৌশলের মাধ্যমে এই ব্র্যান্ড ভোক্তাদের মন জয় করতে সক্ষম হবে।”

সম্মেলনে আমন্ত্রিত ডিলারগণ তাঁদের মতামত ব্যক্ত করে বলেন, ‘সোর্ড ব্লেড’-এর হারানো গৌরব ও ঐতিহ্য পুনরুদ্ধারে পণ্যের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাঁরা বাজারে সরবরাহ বৃদ্ধি এবং বাজারজাতকরণ প্রক্রিয়া আরও গতিশীল করার ওপর জোর দেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান ডিলারদের সুচিন্তিত মতামতকে সাধুবাদ জানান এবং গুণগত মান বজায় রেখে উৎপাদন বৃদ্ধিতে পরিচালনা পর্ষদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলে সোর্ড ব্লেডের বাজার সম্প্রসারণে ডিলারদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে বিএসইসি ও বিবিএফএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শ্রমিক, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর