মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজের তাগিদ রোটারি ক্লাবের ‘Trees for Life-2026’ বৃক্ষরোপণ কর্মসূচি পালন আমিরাতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নাতে রাসূল (সাঃ) প্রতিযোগিতা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাপাসিয়া উপজেলার শিক্ষা সফর ২০২৬ অনুষ্ঠিত সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না : ফজলুল হক মিলন গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে, কমতে শুরু করেছে লোডশেডিং : রিজভী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ইসরাইলের স্বার্থে মিত্রদের ঝুঁকিতে ফেলেছে যুক্তরাষ্ট্র: মোহাম্মাদ বাঘের গালিবাফ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলরের অভিনন্দন

রোটারি ক্লাবের ‘Trees for Life-2026’ বৃক্ষরোপণ কর্মসূচি পালন

  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৩ ভিজিটর

মাভাবিপ্রবি (টাঙ্গাইল) প্রতিনিধি: পরিবেশ সুরক্ষা, সবুজায়ন ও টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে টাঙ্গাইলে ‘Trees for Life-2026’ কর্মসূচির আওতায় রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ঐতিহাসিক কাগমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। মাওলানা ভাসানী কর্তৃক প্রতিষ্ঠিত এ ঐতিহ্যবাহী বিদ্যালয়ে রোটারি ক্লাব অব টাঙ্গাইল ও রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির যৌথ উদ্যোগে এবং রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাঙ্গাইলের সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির।

এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব টাঙ্গাইলের সভাপতি রোটারিয়ান মো. মেসবাহ উদ্দিন, পিএইচএফ; রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির সভাপতি রোটারিয়ান প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ কায়সার; ক্লাবের সহসভাপতি ও মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. নাজমুস সাদেকিন (শাওন); সেক্রেটারি রোটারিয়ান আরিফুল ইসলাম; সাবেক সভাপতি রোটারিয়ান মো. সামছুল আলম শিবলী এবং রোটারিয়ান রবিউল ইসলাম।

এ ছাড়া বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক হালিমা খাতুন, রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর পাস্ট প্রেসিডেন্ট সাকিব হাসান খান, বর্তমান প্রেসিডেন্ট নাইম হোসেন, ক্লাবের পাবলিক লার্নিং অফিসার ও সাংবাদিক এস এম জাহিদ হোসেন, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, একটি গাছ শুধু বর্তমান প্রজন্মের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ সম্পদ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও স্বাস্থ্যকর সমাজ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণের কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা ও দায়িত্ববোধ সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘Trees for Life-2026’ কর্মসূচির মাধ্যমে পরিবেশের প্রতি সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সবুজায়নকে উৎসাহিত করার লক্ষ্যে সারা বাংলাদেশে লক্ষাধিক গাছ রোপণ করা হচ্ছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে গত বছরের ন্যায় এ বছরও বৃহৎ পরিসরে ‘Trees for Life’ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের জন্য রোটারি ক্লাব অব ঢাকা মিডটাউন এবং ক্লাবটির পাস্ট প্রেসিডেন্ট মহিউদ্দিন পলাশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর