বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলরের অভিনন্দন

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২৬ ভিজিটর
মাভাবিপ্রবি ক্যাম্পাস। সংগৃহীত ছবি।

মাভাবিপ্রবি (টাঙ্গাইল) প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

শুক্রবার (২১ আগস্ট ২০২৬) এক অভিনন্দন বার্তায় ভাইস-চ্যান্সেলর বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাবাহিকতার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতা, প্রজ্ঞা, নেতৃত্বগুণ এবং দেশসেবার প্রত্যয় রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব ও দিকনির্দেশনা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং মানবসম্পদ উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আমরা প্রত্যাশা করি।

তিনি আরও বলেন, মহান নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নামে প্রতিষ্ঠিত মাভাবিপ্রবিকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অভিভাবকসুলভ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অনুপ্রেরণার উৎস হবে।

অভিনন্দন বার্তায় ভাইস-চ্যান্সেলর নবনির্বাচিত রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তাঁর বলিষ্ঠ ও প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র ও উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম রাষ্ট্রপতির দেশ ও জাতির কল্যাণে দায়িত্ব পালনের জন্য মহান আল্লাহর নিকট শক্তি, প্রজ্ঞা ও তাওফিক কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর