বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে জামাল নামে কাঠুরিয়ার মৃত্যু গাজীপুরে লাইসেন্স ও সনদ ছাড়াই ফিড বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১২ ভিজিটর

মাভাবিপ্রবি (টাঙ্গালই) প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের (ইঞ্জিনিয়ারিং/অনার্স/বি.ফার্ম) প্রথম বর্ষ, প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান ১৫ জুলাই ২০২৬ (বুধবার) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার , শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মো. ফজলুল করিম, প্রক্টর প্রফেসর ড. মনির মোর্শেদ এবং নিজ নিজ বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, “আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে যাতে তোমাদের শিক্ষা কার্যক্রম কেউ ব্যাহত করতে না পারে। এই বিশ্ববিদ্যালয়ের সুনাম যেন ক্ষুণ্ন না হয়, সেদিকে তোমরা খেয়াল রাখবে। এই প্রথম আমাদের বিশ্ববিদ্যালয়ে ইউএনডিপি-এর সহযোগিতায় ১৮ জুলাই থেকে ২১ জুলাই ২০২৬ পর্যন্ত চার দিনব্যাপী নবীন শিক্ষার্থীদের গ্রুমিং ও কাউন্সেলিং সেশনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে, যা তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হবে।”

উল্লেখ্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ১৮টি বিভাগে স্নাতক শ্রেণিতে মোট ৯০৯ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর