শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৬৫ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা-নাওজোর এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করার অভিযোগে সোয়েটার লাইন বিডি লিমিটেড নামের একটি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৪ জুলাই) তিতাস গ্যাস গাজীপুর অফিসের উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্টে কারখানাটির মালিক ফিরোজ আহম্মেদকে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।অন্যদিকে একই অভিযোগে অপর একজনকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাকর রায় ।

তিতাস গ্যাস গাজীপুর অফিসের  ব্যবস্থাপক প্রকৌশলী মো. মোস্তফা মাহবুব জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি অবৈধভাবে গ্যাস ভ্যবহার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার জেলা প্রশাসন ও তিতাস গ্যাসের যৌথ উদ্যোগে কারখানায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে এসব দন্ড প্রদান করা হয়।

অভিযানকালে তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মোস্তফা মাহবুব, উপব্যবস্থাপক মো. রাব্বানী ইসলাম, সহকারী প্রকৌশলী  হাসান আল ফয়সাল, প্রকৌশলী রাকিব হাসান, প্রকৌশলী সোহেল মিয়া, সহকারী ব্যবস্থাপক মো. রুহুল আমিন এবং সহকারী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ গ্যাস ব্যবহার রোধ এবং সরকারি সম্পদের সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর