রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

হাইকোর্টের রায়ে সারোয়ার আলমগীরের এমপি হিসেবে শপথের পথ সম্পূর্ণ উন্মুক্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩০ ভিজিটর

নাজিম উদ্দিন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ গ্রহণের পথ সম্পূর্ণ উন্মুক্ত হয়েছে। তাঁর মনোনয়নপত্র বাতিলের বৈধতা নিয়ে দায়ের করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার (৯ জুলাই) হাইকোর্ট তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেন।

এর ফলে তাঁর নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ এবং সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা থাকল না।
হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসান-এর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ বহুল আলোচিত এ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন সারোয়ার আলমগীর। নির্বাচনে তিনি ১ লাখ ৩৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হন। তবে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ নুরুল আমিন ঋণখেলাপির অভিযোগ এনে তাঁর মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করেন। এর আগে নির্বাচন কমিশন তাঁর প্রার্থিতা বাতিল করলেও হাইকোর্টের আদেশে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান।

পরবর্তীতে জামায়াত প্রার্থীর লিভ টু আপিলের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ নির্দেশ দেন, হাইকোর্টে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীরের নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত থাকবে। সেই নির্দেশনা অনুযায়ী গত ২১ জুন হাইকোর্টে রুলের চূড়ান্ত শুনানি শুরু হয়। গত ২ জুলাই শুনানি শেষ হওয়ার পর ৯ জুলাই রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়।

সারোয়ার আলমগীরের পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন এবং আইনজীবী মো. আনোয়ার হোসেন। রায়ের পর তাঁদের পক্ষ থেকে জানানো হয়, আদালত সারোয়ার আলমগীরের প্রার্থিতাকে বৈধ ঘোষণা করেছেন। এখন নির্বাচন কমিশন দ্রুত তাঁর বিজয়ের গেজেট প্রকাশ করবে এবং সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে আর কোনো আইনি জটিলতা থাকবে না।

এদিকে হাইকোর্টের এ রায়ের খবর ফটিকছড়িতে পৌঁছানোর পরপরই সাধারণ মানুষ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ এবং আলহামদুলিল্লাহ ধ্বনির মধ্য দিয়ে রায়কে স্বাগত জানানো হয়।

স্থানীয়দের ভাষ্য, এই রায় ফটিকছড়ির জনগণের গণরায় ও ন্যায়বিচারের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। এখন সবার দৃষ্টি নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ এবং সারোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতার দিকে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর