শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ

  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৮ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌরসভার তুমলিয়া সমাজ কল্যাণ সংঘ ও তুমুলিয়া গ্রামের যুবসমাজের উদ্যোগ মাদক বিরোধী এক গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জুলাই ) বিকেলে কালীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড গণবিক্ষোভটি কাপাসিয়া মোড় হতে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ গেইট হয়ে তুমুলিয়া পাড়া হয়ে বোয়ালী ব্রিজ হয়ে আবার তুমলিয়া মসজিদ মাঠে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

গণবিক্ষোভে বক্তব্য রাখেন, পৌরসভার ২ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর মোঃ আফসার হোসেন, তুমুলিয়া জামে মসজিদ এর খতিব মাওলানা আব্দুল মজিদ, মোকলেছুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ,সাজ্জাদ হোসেন মোল্লা। যুব নেতা জসিম উদ্দিন।

বক্তারা বলেন, এইগ্রামে কিছু মাদক বিক্রেতা মাদক বিক্রি করে সমাজের যুবকদের মাদকআশক্ত করে তুলছে ও কালীগঞ্জের যুবসমাজ কে ধ্বংস করে দিচ্ছে। মাদক সেবন কারীরা মাদক সেবন করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মাদক গ্রহনের জন্য চুরি ছিনতাই বেড়ে গেছে পরিবার ধ্বংস করছে। এই ভাবে চলতে দেওয়া যায় না। সমাজ থেকে মাদক নির্মুল করতে হবে। আর এই মাদক নির্মুল করতে আজ সমাজ ও ২ নং ওয়ার্ড এর সর্বোস্তরের জনগণ ঐক্যবদ্ধ।

মাদক বিরোধী এ গণবিক্ষোভে ২ নং ওয়ার্ড এর নারী-পুরুষ, শিক্ষার্থী, আলেম সমাজ এবং রাজনৈতিক ব‍্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর