রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আব্দুল আজিজের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে পৃথক মানববন্ধন কাপাসিয়ায় বিনা মূল্যে চিকিৎসাসেবা, শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র প্রদান প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফটিকছড়ি উত্তর’ নাম হলেও দক্ষিণে উপজেলা সদর স্থাপনের অভিযোগ, ৭ দিনের আল্টিমেটাম ফটিকছড়িতে পোল্ট্রি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক ফটিকছড়িতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ: অভিযুক্ত শিক্ষককে সরিয়ে দিয়ে ঘটনা ধামাচাপার অভিযোগ ফটিকছড়িতে মালবাহী ট্রলি খাদে উল্টে কিশোর চালকের মৃত্যু কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি: ফজলুল হক মিলন কাপাসিয়ার চাঁদপুরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

সাংবাদিক আব্দুল আজিজের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে পৃথক মানববন্ধন

  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩৭ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: দৈনিক নয়া দিগন্ত-এর জয়দেবপুর (গাজীপুর) প্রতিনিধি আব্দুল আজিজের ওপর হামলার প্রতিবাদে এবং বনভূমি জবরদখলের অভিযোগে অভিযুক্ত ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান রাসেলের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে গাজীপুরে পৃথক দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাব এবং গাজীপুরে কর্মরত সাংবাদিকদের ব্যানারে পৃথক সময়ে মানববন্ধন দুটি অনুষ্ঠিত হয়।

গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল কাশেম। এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, প্রচার সম্পাদক মিলন শেখ, সহসভাপতি মাহবুব হোসেন এবং শ্রীপুর সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক এস এম জহিরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা।

অন্যদিকে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মুজাহিদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ এবং গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক। এ ছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক আব্দুল আজিজের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা আরাফাত রহমান রাসেলকে দলীয় পদ থেকে বহিষ্কার, হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, বনভূমি জবরদখলের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সাংবাদিকদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার মতো ঘটনা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন নিশ্চিত করতে এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর