শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে কালীগঞ্জে বিশেষ উচ্ছেদ অভিযান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩৪ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার পুরাতন সোনালী ব্যাংক মোড় হইতে, বাসষ্ট্যান্ড, বটতলা ও বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার থেকে দেশের শুরু হবে এইচ এস সি ও সমমান পরিক্ষা শুরু হবে পরিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ও জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা, যানজট নিরসন এবং এলাকার সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ অভিযান পরিচালিত হয়।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটি এম কামরুল ইসলাম এর নেতৃত্বে কালীগঞ্জ পৌর এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, টং ঘর ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।

স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা জানান, কালীগঞ্জে প্রবেশদ্বার পুরাতন সোনালী ব্যাংক মোড়, হইতে বাসষ্ট্যান্ড, বটতলা ও বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়কের একটি বড় অংশ অবৈধভাবে দখল করায় ফুটপাত দিয়ে পথচারীদের হাঁটার সুযোগ থাকছে না। বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে গিয়ে পথচারীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। তেমনি সড়কে তৈরি হতো তীব্র যানজট ও জনভোগান্তি। বিশেষ করে অফিসগামী মানুষ, দূরপাল্লার যাত্রী এবং পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। উচ্ছেদ অভিযানের ফলে এলাকাবাসী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তারা মনে করছেন, নিয়মিত নজরদারি ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে কালীগঞ্জ পৌর এলাকায় দীর্ঘদিনের যানজট ও বিশৃঙ্খলার অনেকটাই কমে আসবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম জানান, কালীগঞ্জের অন্যতম ব্যস্ত এ রাস্তায় যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এবং জনস্বার্থে পরিচালিত এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। নগরবাসীর স্বার্থে কোনো অবৈধ দখল বা বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম জানান, ফুটপাত দখলমুক্ত করতে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর