রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা কেয়ার স্কুলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩৯ ভিজিটর

কলিমুল্লাহ ইকবাল, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: ঢাকা ক্যান্টনমেন্টের পশ্চিম মানিকদিতে অবস্থিত ঢাকা কেয়ার স্কুলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

শনিবার (২৭ জুন) দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধা ও গেরিলা কমান্ডার ইঞ্জিনিয়ার আবুল হাশেম অনুষ্ঠানের উদ্বোধন করেন।

স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ আশরাফ কামালের সভাপতিত্বে সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভা, বর্ষাবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজকর্মী, জামান মেমোরিয়াল একাডেমির সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন হিমু।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশের পত্র পত্রিকার প্রধান বার্তা সম্পাদক এস. এম. শামসুল হুদা, অর্ধসাপ্তাহিক সুবাণীর সম্পাদক ও দৈনিক পূর্বাভাসের ভারপ্রাপ্ত সম্পাদক আইয়ুব রানা এবং সলিমুননেসা একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া।

অতিথিরা তাঁদের বক্তব্যে ঢাকা কেয়ার স্কুলের শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ আশরাফ কামালের সুস্বাস্থ্য ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন ওস্তাদ মনসুর আলী, সঞ্জিত কুমার রায়, ভাবনা বিথী, চন্দ্রপীঠ ব্যান্ডের ওমর ফোরকান রাসেল এবং ওয়ারেন্ট অফিসার (অব.) আব্দুল হালিমসহ অন্যান্য শিল্পীরা।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্কুলের অধ্যক্ষ বিমল চন্দ্র সাহা ও শিক্ষকবৃন্দ। দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর