রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গাকৃবি কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তির পরিচিতিকরণে সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪০ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: ‘গবেষণা, উদ্ভাবন, উন্নয়ন ও সমৃদ্ধি’ স্লোগানকে ধারণ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘গাকৃবির উদ্ভাবিত প্রযুক্তির পরিচিতিকরণ’ শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সেমিনারের উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত কৃষি প্রযুক্তি, উন্নত জাত এবং গবেষণালব্ধ জ্ঞান কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিয়ে টেকসই কৃষি উন্নয়নকে আরও বেগবান করা।

বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ সেমিনার শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কমপ্লেক্সের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক ও সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা ও শ্রীপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা। সেমিনারে অংশগ্রহণ করেন গাজীপুরের বদনিভাঙ্গা এবং পাজুলিয়া গ্রামের ৪০ জন কৃষক-কৃষাণী, খামারি ও উদ্যোক্তা।

বহিরাঙ্গন কেন্দ্রের সহযোগী পরিচালক প্রফেসর ড. মো. মামুনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন।

তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত বিভিন্ন কৃষি প্রযুক্তি, উন্নত জাত, আধুনিক উৎপাদন কৌশল, কৃষি যান্ত্রিকীকরণ, জলবায়ু সহনশীল কৃষি উদ্ভাবন এবং কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের গবেষণাভিত্তিক অবদান বিস্তারিতভাবে তুলে ধরেন। একই সঙ্গে প্রযুক্তিগুলোর ব্যবহারিক প্রয়োগ, মাঠ পর্যায়ে সম্প্রসারণ, উৎপাদন ব্যয় হ্রাস, ফলন বৃদ্ধি এবং কৃষকের আয় বৃদ্ধিতে এসব উদ্ভাবনের সম্ভাবনা সম্পর্কে বাস্তবভিত্তিক আলোচনা করেন। পরে ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ মৌলিক ও প্রায়োগিক গবেষণা ও গবেষণালব্ধ প্রযুক্তি সম্প্রসারণে গাকৃবির অবদান তুলে ধরেন।

অন্যদিকে গাকৃবির গৌরবোজ্জ্বল ইতিহাস ও দেশের কৃষি শিক্ষায় গাকৃবির ভূমিকা এবং আন্তর্জাতিক বিভিন্ন র‌্যাঙ্কিংয়ে জাতীয় পর্যায়ে শীর্ষ স্থান এবং আন্তর্জাতিক পর্যায়ে গৌরবময় অবস্থানের কথা তুলে ধরেন উপাচায প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেবল গবেষণাগার বা প্রকাশনায় সীমাবদ্ধ থাকলে তার পূর্ণ মূল্যায়ন হয় না, প্রকৃত সার্থকতা তখনই আসে, যখন সেই উদ্ভাবন কৃষকের মাঠে পৌঁছে উৎপাদন বাড়ায়, ব্যয় কমায় এবং মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে। এ জন্যই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণাকে সমাজের প্রয়োজনের সঙ্গে যুক্ত করতে এবং কৃষকের আস্থা ও বাস্তব অভিজ্ঞতাকে গবেষণার শক্তিতে রূপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” পরবর্তীতে আমন্ত্রিত অতিথিবৃন্দ কৃষি গবেষণা, প্রযুক্তি সম্প্রসারণ এবং কৃষকের জীবনমান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

সেমিনারের শেষ পর্বে অংশগ্রহণকারীগণ তাঁদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, বিভিন্ন চ্যালেঞ্জ এবং প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তার বিষয়গুলো তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের গবেষক ও বিশেষজ্ঞগণ তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং প্রযুক্তির কার্যকর ব্যবহার সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এতে কৃষক ও গবেষকদের মধ্যে একটি প্রাণবন্ত মতবিনিময়ের পরিবেশ সৃষ্টি হয়। সেমিনারে অংশগ্রহণকারীগণের গাকৃবির গবেষণা কার্যক্রম, প্রযুক্তিসমূহ এবং গবেষণা মাঠ পরিদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর