শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত জেলা পরিষদের উদ্যোগে ৩৫০ পরিবারের মাঝে মানবিক সহায়তা ও ত্রাণ বিতরন ফটিকছড়িতে মাদক বিক্রির সময় বাবা-ছেলে আটক, ইয়াবা ও গাঁজা উদ্ধার দেশের অর্থনীতিতে ভেনামি চিংড়ি গুরুত্বপূর্ণ অবদান রাখবে: মৎস্য প্রতিমন্ত্রী সিংড়ায় নাতি জন্মের আনন্দে নানার ব্যতিক্রমী আয়োজন বাড়িয়ার ইউপি চেয়ারম্যান হাবিবসহ ৫ জনের বিরুদ্ধে মামলা: হয়রানীমূলক বলছেন এলাকাবাসী টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাকৃবি টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র ্যাংকিংয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাকৃবি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি : বৈশ্বিক কূটনীতির সর্বোচ্চ মঞ্চে বাংলাদেশ ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

জেলা পরিষদের উদ্যোগে ৩৫০ পরিবারের মাঝে মানবিক সহায়তা ও ত্রাণ বিতরন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১০৩ ভিজিটর

প্রতাপ কুমার গোপ: গাজীপুর জেলার দু:স্থ ও অসহায় জনসাধারনের জন্য মানবিক সহায়তা ও ত্রান বিতরনের অংশ হিসেবে গাজীফুর জেলা পরিষদের উদ্যোগে  কালিয়াকৈর উপজেলার ক্ষতিগ্রস্থ জনসাধারনের মাঝে চেক বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক প্রদান করেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার ডক্টর চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী।তিনি বলেন, আপনারা জানেন যে,  বিগত দেড় মাস ধরে দেশের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হয়েছে এবং অতিবৃষ্টিতে বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। আমাদের গাজীপুর জেলায়ও অনেকেই ক্ষতিগ্রস্থ হয়েছে। সেজন্য আজকে কালিয়াকৈর উপজেলার সাড়ে ৩শ পরিবারকে প্রতিজনকে ২৫শ টাকা করে প্রাকৃতিক দুযোগের বিশেষ ত্রাণ তহবিল থেকে প্রদান করা হয়েছে। এটা তাদেরকে সাময়িকভাবে সাহায্য করার জন্য. পরে আমরা তাদেরকে বিভিন্ন রকম সাহায্য করবো।

কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য সচীব আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ত্রাণ বিতরন কাজের মূখ্য সমন্বয়ক মোঃ নজরুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা বিএনপির আহবায়ক নূরুল ইসলাম সিকদার, পৌর বিএনপির আহবায়ক মামুন সরকার, বিএনপি নেতা রিজভী আহমেদ প্রধান, আশরাফ সিদ্দিকীসহ বিএনপি নেতৃবৃন্দ।

কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য সচীব আনোয়ার হোসেন জানান, সম্প্রতি অতিবৃষ্টিতে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকার অনেক মানুষ জলাবদ্ধতার শিকার হয়ে নানাভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাদের কথা বিবেচনা করে আমাদের প্রিয় নেতা চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী যে মানবিক সহায়তা প্রদান করেছেন এজন্য আমি উনাকে ও গাজীপুর জেলা পরিষদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। একজন মানবিক নেতা হিসেবে তিনি জেলার মানুষের পাশে ভবিষ্যতেও এভাবে থাকবেন বলে আশা করি।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর