শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

গাজীপুরে তিতাস-জেলা প্রশাসনের যৌথ অভিযান: অবৈধ গ্যাস ব্যবহারে দুই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৬১ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইটি ওয়াশিং কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে সোমবার বিকেলে মহানগরীর চান্দনা চৌরাস্তার আউটপাড়া ও বোর্ডবাজার এলাকায় পৃথকভাবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দুইটি শিল্পপ্রতিষ্ঠানকে এ জরিমানা করেন। একই সঙ্গে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গাজীপুর তিতাস গ্যাস অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দনা চৌরাস্তার আউটপাড়া এলাকায় অবস্থিত ‘মাস্টার ওয়াশিং’ নামের একটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানাটিতে অবৈধ সংযোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটি প্রতি মাসে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকার গ্যাস অবৈধভাবে ব্যবহার করে আসছিল বলে প্রাথমিকভাবে জানা যায়।

এ সময় অবৈধ গ্যাস লাইন শনাক্ত করে তা বিচ্ছিন্ন করা হয় এবং প্রতিষ্ঠানটির মালিক রাশেদা বেগমকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, বোর্ডবাজারের কলমেশ্বর এলাকায় অবস্থিত ‘রেগুলার লন্ড্রি’ নামের আরেকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বুস্টার ব্যবহার করে অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়া যায়। প্রতিষ্ঠানটি প্রতি মাসে প্রায় সাড়ে ৫ লাখ টাকার গ্যাস অবৈধভাবে ব্যবহার করছিল বলে জানায় তিতাস কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির স্টোর অফিসার সাইফুল ইসলামকে ৮৫ হাজার টাকা এবং অবৈধ সংযোগে সহযোগিতা করার অপরাধে মো: বিশাল খানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাশফিকুর রহমান আবরার। তিনি জানান, জাতীয় সম্পদ রক্ষায় অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাস চুরির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব, সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল, সোহেল মিয়া, সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, শিল্প ও আবাসিক খাতে অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে নিয়মিত নজরদারি এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর