শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

হোতাপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল: ওসির কাছে স্মারকলিপি পেশ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩৫ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: ‘মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সুন্দর ভবিষ্যৎ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের হোতাপাড়ায় মাদকবিরোধী এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে রক্ষার দাবিতে বুধবার (১৭ই জুন) এই কর্মসূচির আয়োজন করে হোতাপাড়া বাজার ব্যবসায়ী সমিতি।

ব্যবসায়ী সমিতি, স্থানীয় যুবসমাজ, সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ কয়েকশ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেন।

সকালে হোতাপাড়া বাজারে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে স্লোগান দেয়।

বন ও পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী, মনিপুর মোস্তাফিয়া দাখিল মাদ্রাসার সুপার এ,কে,এম আব্দুর রহমান, সাংবাদিক শাহান সাহাব উদ্দিন, সাংবাদিক আবু বকর সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী নুরুদ্দিন খন্দকার খোকন, হোতাপাড়া বাজার ব্যবসায়ী সমতিরি সভাপতি নজরুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল বাতেন মোল্লা, বিএনপি নেতা নুরুল আমিন মাস্টার, ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম, বিএনপি নেতা আজহারুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, মাদকের থাবায় তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হলে অবিলম্বে মাদক কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এলাকার সচেতন নাগরিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে এলাকায় মাদকের কেনাবেচা বন্ধে দ্রুত ও কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণ এবং সামাজিক শান্তি ফিরিয়ে আনার জোর দাবি জানানো হয়।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর