সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের মহসিন আলীর মৃত্যু, এলাকায় শোক মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘গ্লোবাল কিডস স্কুলে’ ফল উৎসব ও শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-এটিএম কামরুল ইসলাম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর প্রস্তাব অর্থমন্ত্রীর

বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ

  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৯ ভিজিটর

স্টাফ রিপোর্টার :  গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জাহিদুর রহমানকে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে তীব্র প্রতিবাদ জানিয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (গাকৃবিশিস)| অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কাউকে এ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ বিশ্ববিদ্যালয়ের স্বার্থ মর্যাদা ও আত্মপরিচয়ের পরিপন্থী উল্লেখ করে শিক্ষকরা এ নিয়োগ অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন|

১৪ জুন (রোববার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে শিক্ষক সমিতির উদ্যোগে এক জরুরি প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়| এতে শিক্ষক সমিতির সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন অনুষদ ও বিভাগের বিপুলসংখ্যক শিক্ষক অংশগ্রহণ করেন|

সভায় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকবৃন্দের সমন্বয়ে একটি শক্তিশালী একাডেমিক নেতৃত্ব গড়ে উঠেছে| এমন বাস্তবতায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও অন্য বিশ্ববিদ্যালয় থেকে কাউকে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানটির শিক্ষকদের প্রতি অবমূল্যায়নের শামিল|

প্রতিবাদী সভায় গাকৃবিশিস এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম বলেন, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আজ দেশের অন্যতম উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান| এখানে যোগ্যতা, জ্যেষ্ঠতা ও নেতৃত্বের সক্ষমতায় সমৃদ্ধ বহু শিক্ষক রয়েছেন| তাঁদের উপেক্ষা করে বহিরাগত কাউকে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় পরিবারের কাছে গ্রহণযোগ্য নয়| আমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্বার্থে এ নিয়োগ অবিলম্বে বাতিল করে অভ্যন্তরীণ যোগ্য শিক্ষকদের মধ্য থেকে প্রো-ভিসি নিয়োগের জোর দাবি জানাচ্ছি|”

সভায় উপস্থিত শিক্ষকবৃন্দ সর্বসম্মতিক্রমে ঘোষণা করেন যে, বিশ্ববিদ্যালয়ের মতামত ও স্বার্থকে উপেক্ষা করে এ নিয়োগ কার্যকর করার যেকোনো প্রচেষ্টা আমরা শান্তিপূর্ণ কিন্তু দৃঢ়ভাবে প্রতিহত করব|

তাঁরা আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, প্রশাসনিক স্থিতিশীলতা এবং শিক্ষকসমাজের আত্মমর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না| প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক সমিতি প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং ভবনটি অবরুদ্ধ করে রাখেন|

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী বলেন, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় একটি স্বতন্ত্র ও দ্রুত অগ্রসরমান প্রতিষ্ঠান| এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের যোগ্যতা ও মেধা দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন| এমন একটি প্রতিষ্ঠানে বহিরাগত প্রো-ভিসি নিয়োগ শিক্ষকদের প্রত্যাশা ও বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তার সঙ্গে সাংঘর্ষিক| আমরা চাই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে দ্রুত এ নিয়োগ বাতিল করা হোক|”

উল্লেখ্য, বহিরাগত প্রো-ভিসি নিয়োগের সম্ভাবনা প্রকাশ পাওয়ার পর থেকেই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের অবস্থান তুলে ধরে আসছিল| গত ৭ জুন, ২০২৬ নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশিত হওয়ার পরপরই শিক্ষক সমিতি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অবিলম্বে নিয়োগ প্রত্যাহারের দাবি জানায়|

শিক্ষক নেতারা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষায় এবং শিক্ষকদের ন্যায্য প্রত্যাশার প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে তাদের আন্দোলন অব্যাহত থাকবে|

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর