শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৪০ ভিজিটর

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় দে (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজয় দে ফটিকছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রজনী ডাক্তার বাড়ির বাসিন্দা সুমন দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চননগরের মানিকপুর এলাকায় একটি ঘরের ভেতরে স্টেইনলেস স্টিল (এসএস) সংক্রান্ত কাজ করছিলেন বিজয়। কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। ঘটনাস্থলে থাকা সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, বিজয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। হাসপাতাল ও বাড়িতে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এলাকাবাসীও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

অকালেই এক তরুণ প্রাণের এমন মর্মান্তিক মৃত্যুতে ফটিকছড়ি জুড়ে শোকের আবহ বিরাজ করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর