বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধে প্রশাসনের তৎপরতা কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় দেবহাটায় সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ! সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ফানাফিস শায়াখ গোলামে আবেদ শাহ্ আলহাজ্ব আবদুল কাদির (রঃ) এর ৩য় বার্ষিক পবিত্র ফাতেহা শরিফ  অনুষ্ঠিত ফটিকছড়িতে এইচএসসি পরীক্ষায় বঞ্চনার অভিযোগ, ইউএনও’র কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি আজ থেকে দিনে দুই বেলা চলবে সংসদ অধিবেশন ফটিকছড়িতে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলারোয়ায় ৩টি ক্লিনিক ও ২টি এক্সরে সেন্টার বন্ধের নির্দেশ

দেবহাটায় সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ!

  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৭ ভিজিটর

এস এম মঈন, সাতক্ষীরা প্রতিনিধি: দেবহাটায় সরকারি রাস্তার পাশের গাছ কাটায় উপজেলা নির্বাহী অফিসাররের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার দেবীশহর গ্রামের মৃত শোহর আলী সরদারের ছেলে আব্দুল মাজেদ এ অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে তিনি বলেন, গত ৪ এপ্রিল দেবীশহর এলাকায় সরকারি আইডিভুক্ত রাস্তা নং-৫১১৮ এর পাশ থেকে গাছ কাটা হয়। যা স্থানীয় মৃত মানিক মোড়ল পাশে রাস্তার সরকারি জমিতে থাকা ১৮টি মোহগুনি গাছ কোনো রকম টেন্ডার বা অনুমোদন ছাড়াই বিক্রি করে দেয়। বিক্রিত গাছের মধ্যে ৩টি মেহগুনি গাছ কেটে ফেলা হয়েছে। উক্ত মহেগুনি গাছ কেটে ফেলার ফলে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি রাস্তার সৌন্দর্যও নষ্ট হয়েছে বলেও ওই অভিযোগে উল্লেখ করা হয়েছে। উক্ত গাছ গুলো কাটার ফলে বর্ষার মৌসুমে রাস্তা ভেঙ্গে পুকুরের ভিতরে বিলিন হয়ে যেতে পারে বলেও ধারনা করা হচ্ছে। তাছাড়া অনুমতি না নিয়ে সরকারি গাছ কাটা আইনত অপরাধ বলে উল্লেখ করে এ অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি এ বিষয়ে সরেজমিনে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছেন অভিযোগকারী।

বিষয়টি নিয়ে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর