শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি : ডা. শফিকুর রহমান গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার

কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪৬ ভিজিটর

এস এম মঈন, সাতক্ষীরা প্রতিনিধি: কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এঁর সাথে স্কুল-মাদরাসার প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উপজেলা অডিটোরিয়ামে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নবাগত ইউএনও আরিফুল ইসলাম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাদরাসার অধ্যক্ষ আহম্মদ আলী, মাদরাসার অধ্যক্ষ মুজিবর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাস, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, মাদরাসা সুপার ওসমান গনী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিগার সুলতানা প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে বলেন, আপনারা মানুষ গড়ার কারিগর, সমাজে শ্রদ্ধার পাত্র। বর্তমান সরকার কোচিং বাণিজ্য সম্পূর্ণ ভাবে বন্ধ করতে চায়, সেকারণে এই উপজেলায় কোন কোচিং বাণিজ্য করতে দেয়া হবেনা।

তিনি প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে আরও বলেন, কোন শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান চালু সময়ে যদি কোচিং এর সাথে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেয়া হবে। এছাড়াও মতবিনিময় সভায় আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ করতে নানামুখি পদক্ষেপ নেয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

এ সময় তিনি শিক্ষকদের মটরসাইকেলের জন্য পেট্রোল সরবরাহে জরুরী পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান।

সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লার সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক শামসুল হক, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক এসএম সহীদুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুস সালাম, প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দিক, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক আহসান হাবীব, প্রধান শিক্ষক হজরত আলি, প্রধান শিক্ষক বদরুর রহমান, প্রধান শিক্ষক বখতিয়ার খলজি, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আবুল হাসান, প্রাধান শিক্ষক আব্দুল হান্নান, প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন, প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, মাদরাসা সুপার মুজিবর রহমান, মাদরাসা সুপার আব্দুস সাত্তার, মাদরাসা সুপার সিরাজুল ইসলাম, সুপার হযরত আলী, মাদরাসা সুপার আবু মোনায়েম, মাদরাসা সুপার নুরুল ইসলাম, সুপার মতিউর রহমান, ভারপ্রাপ্ত সুপার ইসমাইল হোসেন, সুপার আলতাফ হোসেন, সুপার মনিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও তাদের প্রতিনিধিবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর