শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি : ডা. শফিকুর রহমান গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার

সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২২৫ ভিজিটর

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার টোক ইউনিয়নের টোক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৯ টায় খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে টোক সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়,টোকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মোট ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক বালিকারা অংশগ্রহণ করে।
বালকদের ছয়টি দল এবং বালিকাদের ছয়টি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ভেন্যু ০১ থেকে প্রথম রাউন্ড চূড়ান্ত বিজয়ী হয় বালক-সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা-টোক সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা হাত তালি দিয়ে খেলোয়ারদের কে উৎসাহ দেন, আনন্দঘন পরিবেশে এ খেলাটি শেষ হয়।

খেলা পরিচালনা করেন সহকারী শিক্ষক মো:মনিরুজ্জামান পাভেল।

এ সময় উপস্থিত ছিলেন, টোক সরজুবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল হোসেন আকন্দ, সহকারী শিক্ষক একলাস উদ্দিন, সহকারী শিক্ষক আশরাফুল আলম, সহ.শিক্ষক নাজমুল হক, সহ.শিক্ষক মনির পালোয়ান, সহ.শিক্ষক্ষ মারজিয়া আক্তার, সহ. শিক্ষক সাবরিনা সুলতানা, সহ. শিক্ষক মরিয়ম আক্তার, সহ. শিক্ষক রুমা আক্তার, তাহমিনা আক্তার, হালিমা আক্তার লিপি, রাফসান আহমেদসহ আরো অনেকে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর