শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার

ফটিকছড়িতে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৩৬ ভিজিটর

ফটিকছড়ি (চট্টগ্রাম) থেকে নাজিম উদ্দীন : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ এপ্রিল সকাল ১০ টায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। তিনি তাঁর বক্তব্যে আসন্ন পরীক্ষাকে কেন্দ্র করে সকলের মধ্যে দায়িত্বশীলতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের দায়িত্ব।
সভায় সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম রেজা। তিনি পরীক্ষার সার্বিক প্রস্তুতি, কেন্দ্র ব্যবস্থাপনা, প্রশ্নপত্র নিরাপত্তা, পরীক্ষার সময়সূচি মেনে চলা এবং নকল প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন মাদ্রাসার সুপার, পরীক্ষা কেন্দ্রের প্রধানগণ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা। উপস্থিত বক্তারা পরীক্ষাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিজেদের প্রস্তুতির কথা তুলে ধরেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সভায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা, অভিভাবক ও বহিরাগতদের নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রযুক্তির অপব্যবহার রোধে কঠোর নজরদারি নিশ্চিত করার বিষয়ে।

সবশেষে, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর